এগড্রপ সুপ


মোরগের সুপ
২কাপ
টমেটো
১টি
মটরশুটি সিদ্ধ
১টে. চা.
ডিম, ফেটানো
২টি
ফুলকপি, সিদ্ধ
২টে. চা.
মাখন
২ চা. চা.
১। মটরশুঁটি ও ফুলকপি অল্প পানিতে সিদ্ধ কর। ডিম ফেট। টমেটো ছোট ছোট  টুকরা কর।

২। সুপে টমেটো দাও, ৩-৪ মিনিট সিদ্ধ কর। ২ চা চামচ লবণ, স্বাদলবণ দিয়ে এক মিনিট ফুটাও। ফেটানো ডিম দিয়ে আস্তে আস্তে নাড়। ২ মিনিট ফুটাও। চুলা থেকে সুপ নামিয়ে মটরশুটি, ফুলকপি এবং মাখন দাও। এগড্রপ সুপে ডামপলিঙ দিয়ে পরিবেশন করা যায়।