Showing posts with label চাইনিজ. Show all posts
Showing posts with label চাইনিজ. Show all posts

ফ্রাইড রাইস


পোলাওর চাল
/২ কেজি
ডিম
২টি
গাজর
/২ কাপ
লবণ
২ চা. চা.
ওলকপি
/২ কাপ
গোলমরিচ, গুঁড়া
/২ চা. চা
পেঁয়াজ
/৪ কাপ
স্বাদলবণ (ইচ্ছা)
/৮ চা. চা
পেঁয়াজ, কালি
/৪ কাপ
সয়াসস
১ চা. চা.
মাংস, গরুর
/৩ কাপ
সয়াবিন তেল
/২ কাপ
১। ভাত ঝরঝরে করে রান্না কর। বাতাসে ছড়িয়ে রাখ।
২। গাজর, ওলকপি, পেঁয়াজ ও পেঁয়াজকলি বড় মটরের সাইজে টুকরা কর। গাজর ও ওলকপি আলাদা সিদ্ধ কর। মাংস ছোট স্লাইস করে কাট।
৩। একটা থালায় মাংস এবং সবজি সাজিয়ে রাখ। মাংস, সবজি এবং ভাতের উপরে লবণ, গোলমরিচ, স্বাদলবণ ছিটিয়ে দাও। ডিমে লবণ এবং গোলমরিচ দিয়ে ফেট।
৪। বড় হাঁড়ি বা কড়াইয়ে তেল গরম কর। তেলে মাংস দিয়ে ৫-৬ মিনিট ভাজ। গাজর ও ওলকপি দিয়ে ৪-৫ মিনিট ভাজ। ডিম দিয়ে ভাজ।

৫। পেঁয়াজ দিয়ে ১ মিনিট ভেজে ভাত দাও এবং নাড়তে থাক। ৭-৮ মিনিট ভাজ। সয়াসস দাও। পেঁয়াজকপি দিয়ে ফ্রাইড রাইস নামিয়ে নাও। শুধুমাত্র চিংড়ি মাছ, বড় মাছ বা মোরগের মাংস দিয়েও ফ্রাইড রাইস রান্না করা যায়। বর্ষাকালে চালকুমড়া, পেপে, বরবটি দেয়া যায়।

চাইনিজ ফ্রাইড রাইস


সরু চাল
২০০ গ্রাম
সয়াসস
২ টে. চা.
মটরশুঁটি, ছাড়ানো
১০০ গ্রাম
মরিচ, গুঁড়া
/৪ চা. চা
মোরগের কলিজা
৪টি
অঙ্কুরিত ডাল
৭৫ গ্রাম
মোরগের মাংস
২০০ গ্রাম
সয়াবিন তেল
৫টে. চা.
চিংড়ি
৬০ গ্রাম
চিনি
১ চা. চা.
ডিম
৩টি
লবণ, গোলমরিচ
১। চাল ধুয়ে ফুটানো লবণ পানিতে দিয়ে নাড়। ১০ মিনিট ফুটাও। ঝাঁঝরিতে ভাত ঢাল। ঝাঁঝরি কলের নীচে ধরে ঠান্ডা পানি দিয়ে ভাত ধোও। পানি ঝরাও।
২। মটরশুটি, কলিজা, মাংস, চিংড়ি আলাদা আলাদা সিদ্ধ করে ভাতের সাথে মিশাও। প্রত্যেকটিই আধা সিদ্ধ করবে।
৩। ডিমে সয়াসস, মরিচ, লবণ, গোলমরিচ ও চিনি দিয়ে ফেট।
৪। অঙ্কুরিত ডাল গামলায় নিয়ে উপরে ফুটানো পানি ঢাল। সঙ্গে সঙ্গে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে রাখ।
৫। কড়াইয়ে তেল গরম কর। ভাত দিয়ে ১০ মিনিট নেড়ে নেড়ে ভাজ।
৬। অঙ্কুরিত ডাল দিয়ে একবার নাড়। ফেটানো ডিম ঢেলে দাও। ডিম ঘন হতে 


চাইনিজ ফ্রাইড ভেজিটেবলস


পেঁয়াজ, স্লাইস
২ টি
সয়াবিন তেল
/৪ চা. চা
পেঁয়াজসহ পাতা
২ টি
ফিস সস
/৮ চা. চা
বাঁধাকপি, ঝুরি
১ কাপ
সয়াসস
২ চা. চা.
কেপসিকাম, স্লাইস
/২ টি
আদার রস
১ চা. চা.
টমেটো, স্লাইস
১ টি
রসুন বাটা
/২ চা. চা
গাজর, ঝুরি
২ টে. চা.
লাল কাঁচামরিচ, বাটা
/৮ চা. চা
বিনস্প্রাউট
২ টে. চা.
সিরকা
২ চা. চা.

১। বড় কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, সবজি, বেকিং পাউডার এবং সাইট্রিক এসিড দিয়ে ২-৩ মিনিট নাড়।
২। সয়াসস, আদার রস, রসুন, মরিচ বাটা এবং সিরকা দিয়ে নেড়ে ভালভাবে মিশিয়ে নামাও।
৩। গরম পরিবেশন কর। ১ পরিবেশন হবে।



চিকেন উইত ভেজিটেবেলস

মোরগ ১টি পেঁয়াজপাতা ১০ টি
গাজর ২টি স্বাদলবণ ১/২ চা. চা
ওলকপি ১ কাপ চিনি ১ চা. চা.
ফুলকপি ১ কাপ গোলমরিচ, গুঁড়া ১/২ চা. চা
লাউ ১ কাপ সয়াসস ১ টে. চা.
বাঁধাকপি ২ কাপ সয়াবিন তেল ১/২ কাপ
পেঁয়াজ ৬ টি এ্যারারুট ৩ টে. চা.


১। গাজর, ওলকপি, ফুলকপি ও লাউ পাতলা স্লাইস করে কাট।
২। বাঁধাকপি টুকরা কর। পেঁয়াজ ২ টুকরা করে ভাজে ভাজে ছাড়াও। পেঁয়াজপাতা ৪ সে.মি. লম্বা করে কাট।
৩। হাড় ছাড়িয়ে মোরগের মাংস ছোট স্লাইস কর। হাড় ২ কাপ পানিতে সিদ্ধ কর। আধা কাপ পানিতে এ্যারারুট গুলে রাখ।
৪। মাংসে কিছু লবণ, স্বাদলবণ, চিনি, গোলমরিচ ও ২ চা চামচ সয়াসস দিয়ে ভিজিয়ে রাখ।
৫। কড়াইয়ে তেল গরম করে মৃদু আঁচে মাংস দিয়ে নাড়। ৮-১০ মিনিট পর সবজি দিয়ে আঁচ বাড়িয়ে দাও। ৪-৫ মিনিট ভাজ। মোরগের স্টক দাও। সবজি দেওয়ার পরে ২-৩ মিনিটের বেশি উনুনে রাখলে পানি বেরিয়ে সবজি বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। ১ চা চামচ সয়াসস দিতে পার। এ্যারারুট দিয়ে সাথে সাথে নাড়। ঘন হয়ে উঠলে নামাও। গরম পরিবেশন কর।

গরুর মাংস ও চিংড়ি মাছ দিয়েও ভেজিটেবল রান্না করা যায়। বর্ষাকালে চালকুমড়া, ঝিঙ্গা, বরবটি দেয়া যায়। সবজি রান্নার সময় ঢাকনা দিবে না। সবজির পরিমাণ ইচ্ছামতো দেয়া যায়। সে অনুপাতে লবণসহ অন্যান্য মসলাও দিতে হবে। শীতের শেষের গাজর, ফুলকপি, বাঁধাকপি সিদ্ধ হতে সময় লাগলে আগেই ফুটানো পানিতে দিয়ে দুমিনিট সিদ্ধ করে নিতো পার।

—————————–
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

চিকেন এন্ড এগ রোল

প্যানকেক 
ডিম ১ টি পানি ১/৩ -১/২ কাপ
লবণ ১/৪ চা. চা ময়দা ১/৩ কাপ


১। ডিম অল্প ফেটে লবণ ও পানি মিশাও। ময়দা দিয়ে মিশাও।
২। চুলায় ২০ সে. মি. ব্যাসের হাতল দেয়া ফ্রাইপ্যান দাও। ফ্রাইপ্যানে সামান্য তেল মাখাও। ফ্রাইপ্যান গরম হলে প্রায় অর্ধেক ময়দার গোলা প্যানে ঢেলে ফ্রাইপ্যানের হাতল ধরে ঘুরিয়ে গোলা চারদিকে ছড়িয়ে দাও। যেন প্যানের আকারে বড় পাতলা রুটি হয়। মিনিট খানেক চুলায় রেখে রুটি তুলে নাও। এভাবে ২ রেসিপিতে অর্থাৎ ২টি ডিমের ৫ টি প্যানকেক তৈরি করা যায়।

ফিলিং 
মোরগের মাংস ১/২ কাপ লবণ ১ চা. চা.
গাজর ২টি গোলমরিচ ১/২ চা. চা
বাঁধাকপি ২ কাপ স্বাদলবণ ১/৪ চা. চা
ওলকপি ১/২ কাপ এ্যারারুট ১/২ চা. চা
অঙ্কুরিত ডাল ১/৪ কাপ সয়াসস ১ চা. চা.
পেঁয়াজ ৪ টি সয়াবিন তেল ২ টে. চা.
পেঁয়াজপাতা ১/৪ কাপ 


১। মোরগের বুকের মাংস স্লাইস করে ধুয়ে কিছু লবণ, গোলমরিচ, স্বাদলবণ, সয়াসস ও এ্যারারুট মাখিয়ে রাখ।
২। সবজি লম্বা ঝুরি করে কাট। পেঁয়াজপাতা ৬ সে.মি. লম্বা করে কাট।
৩। সবজির উপর বাকি লবণ, গোলমরিচ ও স্বাদলবণ দিয়ে ছিটিয়ে দাও।
৪। ডাল ঝাঁঝরিতে নিয়ে ফুটানো পানিতে ১০ সেকেন্ড রেখে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরাও।
৫। কড়াইয়ে তেল গরম করে মাংস, সবজি, ডাল, পেঁয়াজ ও পেঁয়াজপাতা দাও এবং ১ মিনিট ভাজ। সয়াসস দিয়ে নেড়ে নামিয়ে নাও এবং ঠান্ডা কর।
৬। দুটে. চামচ ময়দা খুব ঘন করে গুলে রাখ।
৭। তৈরি করা একটি রুটি ট্রে বা পিড়ির উপর বিছাও।
৮। রুটির একধারে ২ টে. চামচ সবজি দাও। রুটি দুবার মুড়ে সবজি ঢেকে দাও। রুটির অন্য ধারে গোলানো ময়দা মেখে দুপাশ মুড়ে পরে সামনের দিকে মুড়ে ভালভাবে চেপে কিনারা সেটে দাও।
৯। এভাবে ৫টি রোল তৈরি করে ডুবো তেলে মচমচে করে ভাজ।
১০। টমেটো সস বা হট চিলি সস দিয়ে গরম এগ রোল পরিবেশন কর।


—————————–
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি