Showing posts with label ইফতারি. Show all posts
Showing posts with label ইফতারি. Show all posts

ইফতারে ভিন্নরকম স্বাদ ‘জাপানিজ চিকেন কারাআগে’


amitumi_japanese chicken iftar


জাপানিজ খাবার মানেই অনেকের ধারণা সেটা খেতে ভারি বিস্বাদ। আসলে কি তাই? হ্যাঁ, জাপানের বেশিরভাগ আমাদের বাঙালি রুচির সাথে মেলে না বটে, তবে কিছু ডিশ কিন্তু আপনার আসলেই ভালো লাগবে। আর তেমনই একটি ডিশ হচ্ছে চিকেন কারাআগে বা জাপানিজ ফ্রাইড চিকেন। তৈরি করতে খুব সোজা, কিন্তু স্বাদে দারুণ। আপনার রেগুলার চিকেন ফ্রাই রেসিপি থেকে বাইরে একদিন তৈরি করেই দেখুন না!

উপকরণ-
মুরগি এক কেজি
জাপানিজ সয়াসস- ২ টেবিল চামচ (সাধারন সয়াসসও চলবে)
কমলার রস- ২ টেবিল চামচ (মূলত জাপানিজ অ্যালকোহল ব্যবহার করা হয়, কমলার রসে কেবল একটু ভিন্ন ফ্লেভার আসবে। না দিলেও সমস্যা নেই)
গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ (চাইলে বেশি দিতে পারেন)
লেবুর রস- ১ টি
লেবুর রস- ২ টেবিল চামচ
লাল মরিচ মিহি কুচি- ১ টি (ইচ্ছা)
ময়দা ও কর্ণ ফ্লাওয়ার- ৩ টেবিল চামচ করে
লবণ সামান্য (দরকার নাও হতে পারে)
তেল ভাজার জন্য
ডিমের সাদা অংশ- ২টি
বরফ ঠাণ্ডা পানি- প্রয়োজন মত
পেঁয়াজ পাতা ও কচি পেঁয়াজ কুচি- ৪ টেবিল চামচ


প্রণালি-
-একটি মুরগিকে একটু ছোট টুকরোয় কাটতে হবে।
-এর সঙ্গে সয়াসস, গোলমরিচের গুঁড়া, একটি লেবুর রস, আদার রস, পেঁয়াজ পাতা, কচি পেঁয়াজ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে।
- ডিমের সাদা অংশ, ৩ টেবিল চামচ ময়দা এবং ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার বরফ ঠাণ্ডা পানি দিয়ে একসঙ্গে মাখিয়ে নিতে হবে আলাদা পাত্রে। মেরিনেট করার পর চিকেন থেকে যে জুস বের হবে, সেটাও মিশিয়ে দেবেন। বাড়তি ফ্লেভার আসবে।
-এবার এই মিশ্রণে মাংসের টুকরোগুলো ভালো করে মাখিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। ভাজা টুকরোগুলো থেকে টিস্যু কাগজ দিয়ে বাড়তি তেল শুষে নিতে হবে।
-জাপানিজ মেয়নিজ বা রাইসের সাথে পরিবেশন করুন চিকেন কারাআগে বা জাপানিজ ফ্রাইড চিকেন। আপনি চাইলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মত একবার হালকা ফ্রাই করে রাখতে পারেন। পড়ে ইফতারের ঠিক আগ মুহূর্তে আবার মুচমুচে করে ভেজে নিতে পারেন।

সূত্র: প্রিয় লাইফ

ইফতারে মিষ্টি মুখ করুন ফ্রেন্চ ডেজার্ট ক্রিম ব্রুলে দিয়ে


যা লাগবে

৩০০ মিলি থিক ক্রিম
২ টেবিল চামিচ ভেনিলা এসেন্স
১ কাপ চিনি
৬ টা ডিমের কুসুম

প্রথমে একটা বাটিতে ১ কাপ চিনি আর ডিমের কুসুম দিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিন.এবার এই মিশ্রন টা তে ক্রিম আর ভেনিলা এসেন্স দিয়ে ভালো ভাবে মিশান.

এবার এই মিশ্রন তা ছোট বাটিতে ঢেলে নিন. এই বাটিগুলা কে ভাপে দিয়ে রান্না করুন ৪০ থেকে ৪৫ মিনিট.একদম পুডিং যেভাবে করি সেভাবে .আমি চুলায় ভাপে করেছি.

৪০ -৪৫ মিনিট পর এটা নামিয়ে ফ্রিজে রেখে দিন মিনিমাম ২ ঘন্টা

খাবার আগে উপরে চিনি ছিটিয়ে ওভেন এ গ্রিল করে নিলে উপরের ক্রাস্ট করে নিন.এটা গরম কিনবা ঠান্ডা পরিবেশন করতে পারেন.

হালিম

উপকরণ: হাড়সহ মাংস ৩ কেজি, এলাচ ৪টি, রসুন বাটা ২ চা-চামচ, লবণ ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, টক দই আধা কাপ, দারচিনি ৪ টুকরা, আদা বাটা ২ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা বাটা ২ চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, তেজপাতা ২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, লবঙ্গ ৪টি, ধনে বাটা ২ টেবিল-চামচ, চিনি আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ।

প্রণালি: মাংস হাড়সহ ছোট ছোট টুকরা করে সব উপকরণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে।
৪ কাপ বা পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে মাংস কষিয়ে নিতে হবে।

উপকরণ: মুগডাল ভাজা আধা কাপ, পোলাওয়ের চাল ১ কাপ, মসুর ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, গম আধা ভাঙা ১ কাপ, তেজপাতা ২টি, রসুন কুচি ১ টেবিল-চামচ, মটর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৭-৮টি, আদা কুচি ১ টেবিল চামচ, মাষকলাইয়ের ডাল ভাজা আধা কাপ, লবণ পরিমাণমতো, ছোলার ডাল পৌনে কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতা কুচি আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ।

প্রণালি: গম ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে চাল-ডাল ধুয়ে সব উপকরণ একসঙ্গে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। গম-ডাল ভালোভাবে সেদ্ধ হলে ঘুটে নিতে হবে। মাংস ঢেলে দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। পরিবেশনের সময় আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, হালিমের মসলা, লেমন রাইন্ড, লেবুর রস, কাঁচা মরিচ কুচি, পুদিনাপাতা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

হালিমের মসলার উপকরণ: ধনে গুঁড়া ৪ টেবিল-চামচ, একাঙ্গি সিকি ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, দারচিনি ১ চা-চামচ, কালজিরা গুঁড়া হাফ চা-চামচ, মেথি ১ চা-চামচ, লবঙ্গ গুঁড়া ১ টেবিল-চামচ, মৌরি ১ টেবিল-চামচ, শুকনা মরিচ ১২-১৪টি, সরিষা ১ টেবিল-চামচ, জিরা ২ টেবিল-চামচ, এলাচ ৬টি, রাঁধুনি ১ চা-চামচ।

প্রণালি: সব মসলা আলাদা গুঁড়া করে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে।

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১০, ২০১০

ডিম চপ

উপকরণ: সেদ্ধ ডিম ৪টি, সেদ্ধ আলু ৩ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা কুচি ১ চা-চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ, ডিম ২টি, টোস্টের গুঁড়া ১ কাপ, জিরা টালা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, স্বাদ লবণ আধা চা-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেল (ভাজার জন্য) পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

প্রণালি: গরম তেলে পেঁয়াজ, আদা বাদামি রং করে ভেজে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। তেল ঝরিয়ে সেদ্ধ আলুর সঙ্গে মাখাতে হবে। গোলমরিচ ও জিরা গুঁড়া একসঙ্গে মাখিয়ে ৮ ভাগ করতে হবে। ডিম লম্বায় কেটে অর্ধেক করে আলুর মধ্যে অর্ধেক ডিম ভরে চপ ডিমের আকার করতে হবে। ২টি ডিম ফেটিয়ে চপ ডিমে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে বাদামি রং করে ভাজতে হবে। ডিম চপ টমেটো সস, তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করা যায়।

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১০, ২০১০

ছোলা ঘুগনি

উপকরণ: ছোলা ২ কাপ, পেঁয়াজ কুচি ৪ টেবিল-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ পরিমাণমতো, তেল ৩ টেবিল-চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি।

প্রণালি: ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করতে হবে। তেল গরম করে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে ছোলা দিয়ে ভুনতে হবে। পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করতে হবে। তেলের ওপর এলে চুলার আঁচ কমাতে হবে। ছোলা ঘুগনি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চাট মসলা দিয়ে পরিবেশন করতে হবে।

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১০, ২০১০