Showing posts with label ইটালিয়ান. Show all posts
Showing posts with label ইটালিয়ান. Show all posts

ইতালিয়ান পাস্তা সস

এ পাস্তার মূল মজাটা টমেটো সসে। এক কেজি পাস্তার জন্য সস তৈরি করতে সোয়া দুই কেজি পাকা টমেটো লাগবে। টমেটোগুলো হালকা সেদ্ধ করে ওপরের পাতলা আবরণ সরিয়ে এর মধ্য থেকে কিছু পানি বের করে নিতে হবে। একটি কড়াইয়ে দুই টেবিল চামচ তেলে তেজপাতা, ৬০০ গ্রাম পেঁয়াজ, ২০০ গ্রাম রসুন ভেজে তার মধ্যে টমেটোগুলো দিতে হবে। কড়াইয়ের মুখ বন্ধ করে মাঝারি আঁচে ১৫ মিনিট রাখার পর এর মধ্যে ১০০ গ্রাম মাখন দিয়ে আরও মিনিট ১৫ রাখতে হবে। এবার টমেটোগুলো ভালো করে চটকে দিয়ে আরও ১৫ মিনিট আঁচ দিতে হবে। তৈরি হয়ে গেল পাস্তার সস। এ সসকে পরিমাণমতো ব্যবহার করা যাবে। একবার বেশি করে সস তৈরি করলে কয়েকবার পাস্তা রান্নায় ব্যবহার করা যাবে।
এবার আলাদা পাত্রে পানিতে এক চামচ লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ পাস্তার সঙ্গে পরিমাণমতো সস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইতালিয়ান পাস্তা সস। ঝাল পছন্দ করলে এর সঙ্গে আলাদাভাবে শুকনো মরিচের কুচি মিশিয়ে নেওয়া যেতে পারে।



লরা বনাপেস চৌধুরী
সূত্রঃ প্রথম আলো, সেপ্টেম্বর ০৯, ২০০৮

স্ক্যাম্পি আলা গ্রিগলিয়া

উপকরণঃ গলদা চিংড়ি ৫০০ গ্রাম, মাখন ৬ টেবিল চামচ, জলপাই তেল আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, ছোট পেঁয়াজ কুচি সিকি কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, পার্সলে কুচানো ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো।


প্রণালীঃ লেজের অংশ বাদে চিংড়ি মাছের খোসা ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। প্যানে অল্প আঁচে মাখন গলিয়ে চিংড়ি ছাড়তে হবে। চিংড়ি হালকা রং ধরলে জলপাই তেল, লেবুর রস দিয়ে নাড়তে হবে। রসুন কুচি, লবণ ও কিছু গোলমরিচ গুঁড়া মাছের ওপর দিতে হবে। গলদা চিংড়িগুলো উভয় পাশে উল্টে দিয়ে ভুনতে হবে। একটু পরে চিংড়ি ভুনে মজে উঠলে গরম গরম প্লেটে উঠিয়ে নিতে হবে। চিংড়ি ওঠানোর পর পাত্রে থাকা তরল অংশ ৫-১০ মিনিট কড়া জ্বালে ঘন সসের মতো হয়ে এলে প্লেটে রাখা সাজানো চিংড়িগুলোর ওপরে ওই সস গরম গরম ঢেলে দিতে হবে। মাছের ওপর কিছু পার্সলে কুচি ও লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে পাস্তা বা ওই জাতীয় খাদ্যের সঙ্গে।

সূত্রঃ প্রথম আলো, জুলাই ১৪, ২০০৯

পিজ্জা

উপকরণ : ময়দা ২ কাপ, লবণ ১ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, ইস্ট দেড় টেবিল চামচ, গরম পানি পৌনে এক কাপ, ডিম ১টি, গলানো বাটার/তেল চারভাগের এক কাপ, অরিগনা ১ চা চামচ, ব্রেড ইম্প্রুভার চারভাগের এক চা চামচ, পিজ্জা টপার (পরে) ১ চা চামচ, বেকিং প্রিজারভেটিভ চারভাগের এক চা চামচ।

প্রণালী : গলানো বাটার বাদে সব উপকরণ দিয়ে সফট ডো তৈরি করুন। ৫ মিনিট ঢেকে রাখুন। এবার বাটার বা তেল দিয়ে আরও ১০ মিনিট ভাল করে মাখিয়ে নিন। কম গরম জায়গায় অয়েল ব্রাশ করে ঢেকে ৩০ মিনিট প্রসেস হওয়ার জন্য রাখুন। এবার বিভিন্ন শেইপ দিয়ে অয়েল ব্রাশ করে সব রকমের জিনিসগুলো তৈরি করে এগ ব্রাশ করে গরম জায়গায় ১০ মিনিট রাখুন। ইলেকট্রিক ওভেনে ৫ মিনিট প্রি হিট দিন। এবার তৈরি খাবারগুলো ১৮০তে ১৮ মিনিট আপার লেভেলে বেক করুন।