Showing posts with label মিষ্টি. Show all posts
Showing posts with label মিষ্টি. Show all posts

ক্যারামেল কাসটার্ড পাই


দুধ ২ কাপ, ডিম ১টি, কাসটার্ড পাউডার ১ টেবিল চামচ, চিনি আধা কাপ।

সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে মাইক্রোহাইতে ৭ মিনিট রাখুন। মাঝে দুইবার নেড়ে দিতে হবে। ঘন হলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার পাইসেল তৈরি মাখন ১০০ গ্রাম ও ময়দা আধা কাপ একসঙ্গে ছেনে রুটি করে ১৮০ তে ১৫ মিনিট বেক করতে হবে। হাফ কাপ চিনি ২ টেবিল চামচ পানি দিয়ে মাইক্রোহাইতে ৮ মিনিট রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এবার পাইসেলে কাসটার্ড দিয়ে পাকা আম ছোট করে কেটে নিন (অন্য সব ধরনের ফল দেওয়া যাবে) কাসটার্ড এর উপরে ক্যারামেল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

মিষ্টি দই


মিষ্টি দই



উপকরণ: দুধ লিটার, চিনি ২০০ গ্রাম, ফুডকালার সামান্য (ইচ্ছা হলে), দইয়ের বীজ (আগের দই) টেবিল-চামচ, মাটির হাঁড়ি একটি
প্রণালি: দুধে কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। লিটার দুধ জ্বাল দিয়ে ৭৫০ মিলিলিটার হলে দই ভালো হয়। মিষ্টি দইয়ের ক্ষেত্রে চিনি দিয়ে দুধ মাঝেমধ্যে নাড়তে হবে। দুধ ঘন হলে চুলা থেকে নামিয়েও নাড়তে হবে। কিছুটা ঠান্ডা হলে মাটির হাঁড়িতে ঢেলে দইয়ের বীজ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। পাঁচ-ছয় ঘণ্টা পর দই জমে যাবে। ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে তুলে রাখুন ঘরে পাতা মিষ্টি দই। কিশমিশ দিয়ে পরিবেশন করা যায় ডেজার্ট হিসেবে