Showing posts with label মাংস. Show all posts
Showing posts with label মাংস. Show all posts

ফ্রাইড নুডলস উইত বিফ

গরুর মাংস
৩০০ গ্রাম
লিক
১৫০ গ্রাম
সয়াসস
২টে. চা.
গাজর
১৫০ গ্রাম
নুডলস
২৫ গ্রাম
মরিচ, গুঁড়া
/২ চা. চা
সয়াবিন তেল
৫টে. চা.
আদা, গুঁড়া
/২ চা. চা

১। মাংস ছোট ছোট স্লাইস কর। ২টে. চামচ সয়াসসে ৩০ মিনিট ভিজিয়ে রাখ।মাঝে মাঝে মাংস উল্টে দেবে।
২। সসপ্যানে লবণ দিয়ে পানি ফুটাও। নুডলস দিয়ে ৩-৪ মিনিট ফুটাও। ঝাঁঝরিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধোও। পানি ঝরাও। ১টে. চামচ তেল মিশিয়ে এমনভাবে রাখ যেন গরম থাকে।
৩। লিক ৩ সে.মি. লম্বা করে কাট। গাজর লিকের মত টুকরা কর।
৪। কড়াইয়ে ২টে. চামচ তেল গরম কর। সয়াসস থেকে মাংস তুলে তেলে দাও। লবণ দাও। নেড়ে নেড়ে ভাজ। পানি শুকালে লিক, গাজর ও লবণ দিয়ে ৪ মিনিট নেড়ে নেড়ে ভাজ। যে সসে মাংস ভিজান হয়েছিল সেই সয়াসস দিয়ে নেড়ে নামাও। সঙ্গে সঙ্গে গরম বাটিতে ঢাল।
৫। কড়াই পরিষ্কার করে বাকি তেল গরম কর। নুডলস দিয়ে ১০ মিনিট ভাজ। লবণ, মরিচ ও আদা একসাথে মিশিয়ে দাও। আরও ১ মিনিট ভাজ।

৬। ডিমের মাঝে নুডলস দিয়ে চারপাশে মাংস, সবজি দয়ে সাজিয়ে পরিবেশন কর।

বিফ এন্ড ভেজিটেবল চপস্যুয়ে

মাংস
/২ কাপ
লবণ
১ চা. চা.
নুডলস
/৪ প্যাকেট
গোলমরিচ
/৪ চা. চা
গাজর
/২ কাপ
স্বাদলবন (ইচ্ছা)
/৪ চা. চা
ওলকপি
/২ কাপ
এ্যারারুট
১ চা. চা.
বাঁধাকপি
২ কাপ
সয়াসস
১ চা. চা.
পেঁয়াজপাতা
/২ চা. চা
ডিম, পোচ
১টা
পেঁয়াজ
/৪ চা. চা
সয়াবিন তেল
/৩ কাপ

১। মাংস ছোট স্লাইস করে ধুয়ে নাও। কিছু লবণ, গোলমরিচ, মেখে রাখ।
২। নুডলস ফুটানো ডুবো পানিতে ৫ মিনিট সিদ্ধ কর। ঝাঁঝততে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধোও। পানি ঝরাও। পানি টানলে ডুবো তেলে ভেজে তোল।
৩। সবজি লম্বা ঝুরি কর। পেঁয়াজপাতা ৬ সেমি. লম্বা করে কাট। সবজির উপর বাকি লবণ, গোলমরিচ, স্বাদলবণ ছিটিয়ে দাও।
৪। ডিম পোচ করে রাখ।
৫। কড়াইয়ে /৩ কাপ তেল গরম করে মাংস ছেড়ে ৮-১০ মিনিট ভাজ। পেঁয়াজ ও সবজি দাও। ৩-৪ মিনিট ভাজ। /৪ কাপ গরম পানি দিয়ে নাড়। পেঁয়াজপাতা ও সয়াসস দাও। এ্যারারুট গুলে দিয়ে নাড়। ঘন হলে নামাও।
৬। প্লেটে নুডলস ছড়িয়ে দাও। তার উপর সবজি ছড়িয়ে দাও। সবজির উপর ডিম পোচ দাও। গরম পরিবেশন কর।

চিকেন উইত ভেজিটেবেলস

মোরগ
১টি
পেঁয়াজপাতা
১০ টি
গাজর
২টি
স্বাদলবণ
/২ চা. চা
ওলকপি
১ কাপ
চিনি
১ চা. চা.
ফুলকপি
১ কাপ
গোলমরিচ, গুঁড়া
/২ চা. চা
লাউ
১ কাপ
সয়াসস
১ টে. চা.
বাঁধাকপি
২ কাপ
সয়াবিন তেল
/২ কাপ
পেঁয়াজ
৬ টি
এ্যারারুট
৩টে. চা.

১। গাজর, ওলকপি, ফুলকপি ও লাউ পাতলা স্লাইস করে কাট।
২। বাঁধাকপি টুকরা কর। পেঁয়াজ ২ টুকরা করে ভাজে ভাজে ছাড়াও। পেঁয়াজপাতা ৪ সে.মি. লম্বা করে কাট।
৩। হাড় ছাড়িয়ে মোরগের মাংস ছোট স্লাইস কর। হাড় ২ কাপ পানিতে সিদ্ধ কর। আধা কাপ পানিতে এ্যারারুট গুলে রাখ।
৪। মাংসে কিছু লবণ, স্বাদলবণ, চিনি, গোলমরিচ ও ২ চা চামচ সয়াসস দিয়ে ভিজিয়ে রাখ।
৫। কড়াইয়ে তেল গরম করে মৃদু আঁচে মাংস দিয়ে নাড়। ৮-১০ মিনিট পর সবজি দিয়ে আঁচ বাড়িয়ে দাও। ৪-৫ মিনিট ভাজ। মোরগের স্টক দাও। সবজি দেওয়ার পরে ২-৩ মিনিটের বেশি উনুনে রাখলে পানি বেরিয়ে সবজি বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। ১ চা চামচ সয়াসস দিতে পার। এ্যারারুট দিয়ে সাথে সাথে নাড়। ঘন হয়ে উঠলে নামাও। গরম পরিবেশন কর।
গরুর মাংস ও চিংড়ি মাছ দিয়েও ভেজিটেবল রান্না করা যায়। বর্ষাকালে চালকুমড়া, ঝিঙ্গা, বরবটি দেয়া যায়। সবজি রান্নার সময় ঢাকনা দিবে না। সবজির পরিমাণ ইচ্ছামতো দেয়া যায়। সে অনুপাতে লবণসহ অন্যান্য মসলাও দিতে হবে। শীতের শেষের গাজর, ফুলকপি, বাঁধাকপি সিদ্ধ হতে সময় লাগলে আগেই ফুটানো পানিতে দিয়ে দুমিনিট সিদ্ধ করে নিতো পার।

সুস্বাদু তন্দুরি চিকেন

সুস্বাদু তন্দুরি চিকেন

তন্দুরি চিকেন নামটা শুনলেই জিভে জল চলে আসে। বিশেষ কোন দিনের পাশাপাশি রমজানে ইফতারিতেও সবার মন কেড়ে নিতে পারেন এই সুস্বাদু খাবার দিয়ে।
উপকরণ :
লেবুর রস, টক দই ২ চামচ, আদা-রসুন বাটা ২ চামচ, সয়া সস ১ চামচ, ওয়েস্টার সস ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া গুঁড়া ১ চামচ, দারুচিনি, এলাচ পরিমাণমতো, লবণ পরিমাণমতো, গুঁড়ামরিচ পরিমাণমতো, চিকেন তন্দুরি মাসালা আধা চামচ, সরিষার তেল পরিমাণমতো ও একটি আস্ত চিকেন।
প্রস্তুত প্রণালি :
একটি আস্ত চিকেনকে প্রথমে চামড়া ছাড়িয়ে নিই। এর মাঝখানটা কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এটাকে চার ভাগে কাটি। এরপর উপরে উল্লেখিত মসলা ভালোভাবে মিক্সড করতে হবে। একই সঙ্গে এই মাংসের টুকরোগুলো মেরিনেট করতে হবে। এরপর একটি পাত্রে করে ফ্রিজের নরমালে রেখে দিই। দু’তিন ঘণ্টা রাখতে হবে। এবার এগুলোকে বের করে তন্দুরি সিকে গেঁথে দিতে হবে। তারপর এটাকে কুক করতে হবে। সময় ২৫-৩০ মিনিট। লালচে ভাব হলে নামিয়ে ফেলুন। তারপর গরম গরম পরিবেশন করুন।
সূত্র: সমকাল

মুরগির দুটি রেসিপি

চিংড়ি-মুরগি সঙ্গে সব্জি
উপকরণ : মুরগি ২০০ গ্রাম। চিংড়ি মাছ ২০০ গ্রাম। সসেজ ২০০ গ্রাম। পনির ৫০ গ্রাম। সুইট কর্ন ৩-৪টি। ক্যাপসিকাম বড় ১টি। ফুলকপি ছোট হলে ২টি। টমেটো ৩-৪টি। ব্রকলি ২টি। পেঁয়াজ ৪-৫টি। কাঁচামরিচ ৪-৫টি। কর্ন ফ্লাওয়ার ১ চা-চামচ। টমেটো সস ১ টেবিল-চামচ। ওয়েস্টার সস আধা টেবিল চামচ। টেস্টিং সল্ট আধা চা-চামচ। আদা বাটা আধা চা-চামচ। রসুন বাটা আধা চা-চামচ। মাখন বা সয়াবিন তেল। লবণ (খুব বেশি লাগবে না। ওয়েস্টার সসে লবণ থাকে। তাই স্বাদ বুঝে দিতে হবে। যারা কম লবণ খান তারা চেখে দিবেন)।

প্রণালী : মুরগি, চিংড়ি, সসেজ, পনির, ক্যাপসিকাম, ফুলকপি, টমেটো, ব্রকলি, পেঁয়াজ তিন কোনা করে কেটে মাখন দিয়ে ভাজুন ২ মিনিট। তারপর একটা পাত্রে তুলে রাখুন।

গ্রেভির জন্য : চুলায় মাখন বা তেল গরম করে তাতে তিন কোনা করে কেটে রাখা আরও কিছু পেঁয়াজ দিন। একটু বাদামি রং ধরলে তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষান। এতে মুরগি, চিংড়ি, সসেজ, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ দিন। মিনিট খানেক কষিয়ে পনির, সুইট কর্ন, টমেটো ও টেস্টিং সল্ট দিন। আধ মিনিট পর আধ কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে ঢেলে দিন। ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিন।

পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশ করুন।

মুচমুচে মুরগি

উপরকরণ : মুরগি ১টি (৮ টুকরা)। সয়াসস ১ টেবিল-চামচ। ওয়েস্টার সস ১ টেবিল-চামচ। টমেটো সস ২ টেবিল-চামচ। আদা বাটা ১ টেবিল-চামচ। রসুন বাটা আধা টেবিল-চামচ। পেঁয়াজ বাটা ১ চা-চামচ। মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ। লেবুর রস ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ ও ভাজার জন্য তেল। 
প্রণালী : মুরগি পরিষ্কার করে কেটে ধুয়ে পানি শুকিয়ে মুছে নিতে হবে। এবার ময়দা ও তেল বাদে সব উপকরণ মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এবার বাটিতে পানি নিতে হবে। মাখানো মাংস ময়দায় খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে উঠিয়ে বাটির পানিতে ভিজিয়ে রাখুন। মাংস তুলে আবার ময়দায় মাখিয়ে পানিতে ভেজান। এবার তুলে ময়দায় খুব ভালো করে মাখিয়ে গরম ডুবো তেলে বাদামি করে সব মুরগি ভেজে তুলতে হবে।

বিকালের নাস্তার জন্য খাবারটি সস দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।

কবুতরের রোস্ট

কবুতর৪টিগোলমরিচ, গুঁড়া/২ চা. চা
আদা, বাটা/২ চা. চাচিনি১ চা. চা.
লবণ১ চা. চা.সয়াসস২ টে. চা.
তেজপাতা১টিতেল১ কাপ
স্বাদলবণ (ইচ্ছা)/৪ চা. চা

১। কবুতর চামড়াসহ আস্ত বেছে নাও। আদাবাটা, লবণ, তেজপাতা দিয়ে কবুতর ডুবো পানিতে সিদ্ধ কর।
২। সিদ্ধ হলে পানি থেকে তুলে কবুতরে স্বাদলবণ, গোলমরিচ ও চিনি মাখাও। সয়াসস মেখে ডুবো তেলে ভাজ। প্লেটে কবুতর এবং ফ্রেঞ্চ কবুতর এবং ফ্রাইড আলু দিয়ে সাজিয়ে পরিবেশন কর।

বিফ ভিন্দালু

যা যা লাগবেঃ
মাংস পাতলা টুকরা করে কাটা- ১ কেজি, পেয়াজ মোটা কুঁচি- ১ কাপ, পেয়াজ সরু কুঁচি- আধা কাপ, রসুন কুঁচি- ১ টে চামচ, রসুন বাটা- ১ চা চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ, জিরা বাটা- ১ চা চামচ, ধনে বাটা- ১ চা চামচ, সরিষা বাটা- ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া- আধা চা চামচ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, গরম মসলার গুঁড়া- ১ চা চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া- সিকি চা চামচ, সিরকা- ৪ টে চামচ, দারুচিনি- ২ টুকরা, এলাচ- ২টি, লবঙ্গ- ৪টি, তেজপাতা- ২টি, চিনি- ১ চা চামচ, টমেটো পিউরি- ৩ টে চামচ, তেল- আধা কাপ, লবণ- পরিমাণমতো, কাঁচামরিচ-৮টি।

প্রণালীঃ
তেল গরম করে রসুন কুচি ও পেয়াজ চিকন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে সিরকা এবং সব বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে কিছুক্ষণ ভুনে মাংস দিয়ে কষিয়ে নিন। গরম মসলা ও লবণ দিন। মাংসের পানি শুকিয়ে এলে অল্প অল্প পানি দিয়ে মাংস রান্না করুন। মাংস সিদ্ধ হলে টমেটো পিউরি, মোটা পেয়াজ কুঁচি ও চিনি দিয়ে চুলায় অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করে কাঁচামরিচ ও গরম মসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিন। পরোটা বা পোলাও-এর সাথে পরিবেশন করুন।

মেথিশাক মাংস

উপকরণঃ মাংস ১ কেজি, মেথি আধা চা চামচ, আধা ২ টে· চামচ, রসুন ১ টে· চামচ, জিরা ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ প্রয়োজনমতো, তেল পৌনে ১ কাপ, মেথিশাক ২ মুঠি, এলাচ ও দারুচিনি ২-৩ পিস, পেঁয়াজ কুচি দেড় কাপ, টক দই এক কাপের চার ভাগের এক ভাগ।

প্রণালীঃ প্রথমে পাত্রে তেল দিয়ে মেথির ফোড়ন দিতে হবে। এবার পেঁয়াজ একটু ভেজে মাংস দিতে হবে। একটু পর মসলাগুলো অল্প পানি দিয়ে গুলে দিতে হবে। সেদ্ধ করার জন্য পানি দিয়ে কষাতে হবে। ঝোলের জন্য পানি দিতে হবে। নামানোর একটু আগে মেথিশাক দিয়ে ১৫ মিনিট রেখে নামাতে হবে। মেথিশাক না থাকলে মেথি হালকা ভেজে গুঁড়া করে চার ভাগের ১ চামচ ছিটিয়ে দমে রেখে নামাতে হবে।

মোরগ মোসাল্লাম

উপকরণ: বড় মোরগ দেড় কেজি ১টি, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, মরিচবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, পেঁয়াজের কুচি দেড় কাপ, কিশমিশবাটা ২ টেবিল চামচ, আলুবোখরা ৬টি, বাদামবাটা ২ টেবিল চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, শাহী জিরাবাটা ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরমমসলা গুঁড়া ১ চা-চামচ, জায়ফল জয়ত্রি গুঁড়া কোয়ার্টার চা-চামচ, গোলাপজল ১ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ঘন দুধ আধা কাপ, টক দই আধা কাপ, মিষ্টি দই কোয়ার্টার কাপ।

প্রণালি: মোরগ আস্ত রেখে চামড়া ছড়িয়ে ভেতরের ময়লা পরিষ্কার করে গলার হাড় পেটের ভেতরে ঢুকিয়ে কাঁটা চামচ দিয়ে কেচে আদা, রসুন ও লবণ দিয়ে মেখে রাখতে হবে। ডানা ও দুই পা একসঙ্গে সুতা দিয়ে বাঁধতে হবে। ঘি, তেল একসঙ্গে গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে মসলা মাখানো মুরগি দিয়ে ভুনা করতে হবে। বেরেস্তা মাংসের সঙ্গে মিশে গেলে পেঁয়াজবাটা দিয়ে ভুনতে হবে। কিছুক্ষণ পর টক-মিষ্টি দই, আলুবোখরা, মরিচবাটা, বাদামবাটা, পোস্তদানাবাটা, কিশমিশবাটা, শাহী জিরাবাটা দিয়ে কিছুক্ষণ ভুনে গরম পানি দিতে হবে। মোসাল্লামের ঝোল কমে এলে দুধ ও গোলাপজল দিতে হবে। জায়ফল জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া দিতে হবে। তেলের ওপর এলে টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। পরিবেশন পাত্রে রেখে সুতা খুলে সেদ্ধ ডিম, বেরেস্তা, পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

পরোটা কাবাব রোল

উপকরণ : মাংসের কিমা ৫০০ গ্রাম, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো, কর্নফাওয়ার ২ চা চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কাটা (বড়) ১টি, টুথপিক প্রয়োজনমতো, পরোটা প্রয়োজনমতো, তেল পরিমাণমতো (ভাজার জন্য)।

প্রণালী : মাংসের কিমার সাথে পেঁয়াজ কাটা, লবণ, ধনেপাতা কুচি, গোল মরিচের গুঁড়া ও কর্নফাওয়ার দিয়ে ভালোভাবে কিমার সাথে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে কিমা রোলের মতো করে তৈরি করে ডুবো তেলে লাল করে ভেজে তুলুন। তৈরি হয়ে গেল কাবাব রোল। এই কাবাব রোল পরোটার মাঝখানে রোল করে টুথপিক দিযে আটকাতে হবে। তারপর পছন্দ অনুযায়ী কাবাব রোল সাজিয়ে পরিবেশন করুন।

খাসির হালিম

উপকরণ ১ : হাড়সহ মাংস ২ কেজি, আদা বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, জিরা বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ বা পরিমাণমতো, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ৩টি, দারুচিনি ৪ টুকরা, লবঙ্গ ৪টি, তেল ১ কাপ, লবণ পরিমাণমতো।

প্রণালী : মাংস টুকরা করে কেটে সব উপকরণ দিয়ে মাখিয়ে চুলায় দু-তিনবার কষিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তের ওপরে এলে নামাতে হবে।

উপকরণ ২ : গম আধাভাঙা আধা কাপ, ভাজা মুগ ডাল আধা কাপ, মসুর ডাল সিকি কাপ, মাষকলাই ডাল ভাজা আধঅ কাপ, ছোলার ডাল সিকি কাপ, মটর ডাল সিকি কাপ, পোলাও চাল আধঅ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচামরিচ ফালি সাত-আটটি, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরো।

প্রণালী : গত দু-তিন ঘন্টা ভিজিয়ে রেখে গম চাল ডাল বাকি সব উপকরণ দিয়ে সিদ্ধ করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। গম ডাল ভালোভাবে সিদ্ধ হলে ঘুটে দিয়ে মাংসের সঙ্গে মেশাতে হবে। ১ টেবিল চামচ হালিম মসলা দিয়ে চুলায় কিছুণ রেখে নাড়াচাড়া করে নামাতে হবে।
পরিবেশন : রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ৪-৬টি, তেল ৩ টেবিল চামচ। তেল গরম করে শুকনা মরিচ ও রসুন লাল করে ভেজে হালিমের ওপর ঢেলে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। ধনেপাতা ও আদা কুচি দিয়ে হালিম মসলা ছিটিয়ে লেবু দিয়ে পরিবেশন করতে হবে।

মাংসের মেথিকারি

উপকরণঃ মাংস ১ কেজি, মেথি আধা চা চামচ, আধা ২ টে· চামচ, রসুন ১ টে· চামচ, জিরা ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ প্রয়োজনমতো, তেল পৌনে ১ কাপ, মেথিশাক ২ মুঠি, এলাচ ও দারুচিনি ২-৩ পিস, পেঁয়াজ কুচি দেড় কাপ, টক দই এক কাপের চার ভাগের এক ভাগ।

প্রণালীঃ প্রথমে পাত্রে তেল দিয়ে মেথির ফোড়ন দিতে হবে। এবার পেঁয়াজ একটু ভেজে মাংস দিতে হবে। একটু পর মসলাগুলো অল্প পানি দিয়ে গুলে দিতে হবে। সেদ্ধ করার জন্য পানি দিয়ে কষাতে হবে। ঝোলের জন্য পানি দিতে হবে। নামানোর একটু আগে মেথিশাক দিয়ে ১৫ মিনিট রেখে নামাতে হবে। মেথিশাক না থাকলে মেথি হালকা ভেজে গুঁড়া করে চার ভাগের ১ চামচ ছিটিয়ে দমে রেখে নামাতে হবে।

মাংসের মেথিকারি

উপকরণঃ মাংস ১ কেজি, মেথি আধা চা চামচ, আধা ২ টে· চামচ, রসুন ১ টে· চামচ, জিরা ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ প্রয়োজনমতো, তেল পৌনে ১ কাপ, মেথিশাক ২ মুঠি, এলাচ ও দারুচিনি ২-৩ পিস, পেঁয়াজ কুচি দেড় কাপ, টক দই এক কাপের চার ভাগের এক ভাগ।

প্রণালীঃ প্রথমে পাত্রে তেল দিয়ে মেথির ফোড়ন দিতে হবে। এবার পেঁয়াজ একটু ভেজে মাংস দিতে হবে। একটু পর মসলাগুলো অল্প পানি দিয়ে গুলে দিতে হবে। সেদ্ধ করার জন্য পানি দিয়ে কষাতে হবে। ঝোলের জন্য পানি দিতে হবে। নামানোর একটু আগে মেথিশাক দিয়ে ১৫ মিনিট রেখে নামাতে হবে। মেথিশাক না থাকলে মেথি হালকা ভেজে গুঁড়া করে চার ভাগের ১ চামচ ছিটিয়ে দমে রেখে নামাতে হবে।

গরুর মাংস

উপকরণ: দুই কেজি মাংস, এক কাপ তেল, মেথি পাতা, আদা, রসুন, মরিচ বাটা, অন্যান্য মসলা, পেঁয়াজ কুচি এক কাপ এবং পরিমাণমতো লবণ।

প্রস্তুতপ্রণালী: গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে মসলা বাটা দিই। এরপর তেলে ভেজে নেব মসলাটা। কয়েকটি মেথি পাতাও দিয়ে দেব সেখানে। তারপর পানিতে ধুয়ে নেওয়া মাংস ছেড়ে দেব সেই তেল মেশানো মসলায়। পরিমাণমতো লবণ দিয়ে মাংসটা কষাতে হবে আগে। একটু পানিও দেওয়া যেতে পারে।
রোদে শুকানো কয়েকটি মেথি পাতা এবার কষানো মাংসে দিয়ে দেব। যখনই নাকে এসে ঘ্রাণের ছোঁয়া পাব, তখন চুলোর জ্বাল কমিয়ে দেব। এভাবেই চলবে আরও ১০ মিনিট। হয়ে যাবে গরুর মাংস।

মোরগ মোসাল্লাম

উপকরণ: বড় মোরগ দেড় কেজি ১টি, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, মরিচবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, পেঁয়াজের কুচি দেড় কাপ, কিশমিশবাটা ২ টেবিল চামচ, আলুবোখরা ৬টি, বাদামবাটা ২ টেবিল চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, শাহী জিরাবাটা ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরমমসলা গুঁড়া ১ চা-চামচ, জায়ফল জয়ত্রি গুঁড়া কোয়ার্টার চা-চামচ, গোলাপজল ১ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ঘন দুধ আধা কাপ, টক দই আধা কাপ, মিষ্টি দই কোয়ার্টার কাপ।

প্রণালি: মোরগ আস্ত রেখে চামড়া ছড়িয়ে ভেতরের ময়লা পরিষ্কার করে গলার হাড় পেটের ভেতরে ঢুকিয়ে কাঁটা চামচ দিয়ে কেচে আদা, রসুন ও লবণ দিয়ে মেখে রাখতে হবে। ডানা ও দুই পা একসঙ্গে সুতা দিয়ে বাঁধতে হবে। ঘি, তেল একসঙ্গে গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে মসলা মাখানো মুরগি দিয়ে ভুনা করতে হবে। বেরেস্তা মাংসের সঙ্গে মিশে গেলে পেঁয়াজবাটা দিয়ে ভুনতে হবে। কিছুক্ষণ পর টক-মিষ্টি দই, আলুবোখরা, মরিচবাটা, বাদামবাটা, পোস্তদানাবাটা, কিশমিশবাটা, শাহী জিরাবাটা দিয়ে কিছুক্ষণ ভুনে গরম পানি দিতে হবে। মোসাল্লামের ঝোল কমে এলে দুধ ও গোলাপজল দিতে হবে। জায়ফল জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া দিতে হবে। তেলের ওপর এলে টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। পরিবেশন পাত্রে রেখে সুতা খুলে সেদ্ধ ডিম, বেরেস্তা, পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

গরুর মাংসের কোরম

উপকরণ: গরুর মাংস দেড় কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, তেল আধা কাপ, পেঁয়াজবাটা পৌনে ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা আধা টেবিল চামচ, লবণ পরিমাণমতো, আস্ত ছোট পেঁয়াজ ২০-২৫টি, গোলাপজল ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই ২ টেবিল চামচ, এলাচ ৬টি, দারচিনি ৮ টুকরা, ঘি আধা কাপ।

প্রণালি: পেঁয়াজের খোসা ছিলে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। মাংস মাঝারি আকারের টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে আদা, রসুন, লবণ দিয়ে মাখিয়ে তিন-চার ঘণ্টা রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে মাংস দিয়ে অল্প জ্বালে কষাতে হবে। বেরেস্তা মাংসের সঙ্গে মিশে গেলে পেঁয়াজবাটা দিয়ে অল্প জ্বালে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাংস যেন তলায় না লাগে। ২০-২৫ মিনিট পর টক দই ও মিষ্টি দই দিতে হবে। দারচিনি, এলাচ, গোলাপজল দিয়ে ভুনতে হবে। পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভুনতে হবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হলে গোটা পেঁয়াজ দিয়ে ২০-২৫ মিনিট রেখে নামাতে হবে। খেয়াল রাখতে হবে মাংস, পেঁয়াজ দুটোই সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে।

ভুনা মাংস (কালো ভুনা)

ভুনা মাংস (কালো ভুনা)

উপকরণ: গরুর রানের মাংস হাড়ছাড়া ২ কেজি, ১ টেবিল-চামচ শুকনা মরিচের গুঁড়া, আধা টেবিল-চামচ হলুদের গুঁড়া, জিরাবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, তেজপাতা ৪টি, ছোট এলাচ ৪টি, দারচিনি মাঝারি ৪ টুকরা, লবঙ্গ, লবণ অল্প, সরিষার তেল পরিমাণমতো ।
প্রণালি: টুকরা টুকরা করে মাংস কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রান্না করার পাত্রে নিয়ে সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখাতে হবে। তারপর চুলায় দিয়ে অল্প আঁচে কাঠের কাঠি দিয়ে নাড়া দিয়ে রান্না করুন। মনে রাখবেন, পানি দেওয়া যাবে না। মাংস কালো না হওয়া পর্যন্ত অল্প আঁচে নাড়ুন। নামানোর আগে জয়ত্রি, জায়ফল, এলাচ, দারচিনি, জিরা ভেজে গুঁড়া করে দিন। মাংস কালো ও তেলতেলে হলে নামিয়ে রাখুন। স্বাদ বাড়াতে একাধিকবার অল্প আঁচে রাখুন। গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। পরিমাণে বেশি রান্না করলে ফ্রিজে রেখে দেবেন। খাবারের আগে দুই মিনিট ওভেনে গরম করে পরিবেশন করুন।