Showing posts with label শরবত. Show all posts
Showing posts with label শরবত. Show all posts

ঠান্ডা তরমুজের জুস


উপকরণ : তরমুজের টুকরো ১ কাপ, চিনি পরিমাণমত, বিটলবণ অল্প, বরফ কুচি এক কাপ, লেবুর রস ও পুদিনা পাতা কয়েকটি।

প্রস্তুত প্রণালী : তরমুজের খোসা ছাড়িয়ে বিচিগুলো ফেলে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখন একটি ব্লেন্ডারে টুকরো করা তরমুজ, চিনি, বিট লবণ, লেবুর রস এবং কয়েকটি পুদিনার পাতা দিয়ে ব্লেন্ড করে নিয়ে তা ছেঁকে বরফ কুচি দিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা তরমুজের জুস।

পেঁপের শরবত


উপকরণ : পাকা পেঁপে ১টি মাঝারি সাইজের, পাকা খেঁজুর ২-৫টি, চিনি পরিমাণমত, দুধ পরিমাণ মত, পানি পরিমাণমত।

প্রস্তুত প্রণালী : প্রথমে একটি বাটিতে দুধ ও চিনি আগেই প্রায় ৫ মিনিট গলিয়ে রাখতে হবে। তারপর অন্য একটি বাটিতে পাকা পেঁপে ছিলে ছোট ছোট টুকরো করতে হবে এবং পাকা খেঁজুরও কেটে ছোট ছোট টুকরো করতে হবে। এখন একটি ব্লেন্ডারে একে একে আগে থেকে গলানো দুধ ও চিনি, পেঁপে ও খেঁজুর কাটা এবং অল্প পানি দিয়ে প্রায় ৫ মিনিট ব্লেন্ড করতে হবে। তৈরি হয়ে গেল মজাদার ও স্বাস্থ্যকর পানীয় পাকা পেঁপের শরবৎ। ইচ্ছা করলে কেউ এটি বরফের কুচি দিয়েও খেতে পারেন।

পরিবেশন প্রক্রিয়া : কয়েকটি গ্লাসে ঢেলে উপরে ছোট ছোট মিহি করে কাটা খেজুর দিয়ে পরিবেশন করা যায়।

দই শরবত


দই শরবত


উপকরণ: দই আধা কেজি (পাতলা কাপড়ে ঝুলিয়ে পানি ঝরানো), কলা অথবা পেঁপে ১ কাপ, বরফকুচি আধা কাপ, দুধ আধা কাপ, রুহআফজা ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চা-চামচ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্ল্লেন্ডার মেশিনে মিলিয়ে নিন।