Showing posts with label সালাদ. Show all posts
Showing posts with label সালাদ. Show all posts

সবজি সালাদ

উপকরণ: গাজর কিউব আধা কাপ (ভাপ দিয়ে নেওয়া), টমেটো কিউব ১ কাপ (ভাপ দিয়ে নেওয়া), ব্রকলি ছোট ছোট টুকরো ১ কাপ (ভাপ দিয়ে নেওয়া), ফুলকপি ছোট টুকরো ১ কাপ, মটরশুটি আধা কাপ, তিল ১ টেবিল-চামচ (শুকনো তাওয়ায় ভাজা)।

সালাদ ড্রেসিং
পানি ঝরানো টকদই বা মেয়োনেজ ২ কাপ, লবণ স্বাদমতো, জিরা ভাজা গুঁড়া স্বাদমতো, শুকনো মরিচ গুঁড়া (ভাজা) স্বাদমতো, পুদিনা পাতা কুচি ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ।

প্রণালি: সব মিলিয়ে ড্রেসিং তৈরি করতে হবে। বড় বোলে ভাপ দিয়ে নেওয়া সবজি, টমেটো, তিল ও ড্রেসিং মিলিয়ে সাজিয়ে পরিবেশন।

নাসরিন আলম
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ১৫, ২০১০

দই ও চিজ সালাদ


উপকরণ: দেশি পনির ২০০ গ্রাম, টক দই আধা কেজি, টমেটো আধা কাপ (চার কোনা করে কাটা), শসা আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, গাজর আধা কাপ, আপেল আধা কাপ (চার কোনা করে কাটা), পুদিনাপাতা কুচি দুই টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, বিট লবণ চা-চামচের চার ভাগের এক ভাগ।

প্রণালি: পাতলা সাদা কাপড়ে দই ঢেলে ঝুলিয়ে রেখে দিন এবং পানি ঝরে গেলে (দেড় ঘণ্টার মতো লাগবে) দই নিয়ে বিট লবণ দিয়ে কেটে নিন। সব একসঙ্গে নিয়ে দই দিয়ে মাখিয়ে নিন।

সাশা মানসুর
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৯, ২০১১