Showing posts with label মাছ. Show all posts
Showing posts with label মাছ. Show all posts

ইলিশ মাছের মালাইকারি


উপকরণ: বড় ইলিশ মাছের পেটি সাদাসহ টুকরা। পেঁয়াজ কুচি কাপ, আদা বাটা চা চামচ, পোস্ত বাটা টেবিল চামচ। জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা টেবিল চামচ। শুকনা মরিচ গুঁড়ো চা চামচ, কাঁচামরিচ -৬টি, লবণ পরিমাণমতো। তেঁতুলের মাড় টেবিল চামচ, তেল কাপ, নারকেলের দুধ কাপ, মশলার গুঁড়া আধা চা চামচ, চিনি স্বাদমতো
প্রণালি: কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে অর্ধেক বেরেস্তা উঠিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে বেরেস্তার ভেতর এক কাপ করে সব বাটা গুঁড়ো মসলা কষিয়ে লবণ নারকেলের দুধ দিতে হবে।
ফুটে উঠলে মাছ দিতে হবে, ঝোল কমে এলে নারকেলের মিষ্টি বুঝে চিনি দিতে হবে। বেরেস্তা হাতে ভেঙে গুঁড়ো করে দিতে হবে।
তেঁতুলের মাড়, গরম মসলার গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে

ইলিশ কাবাব


উপকরণ: ইলিশ মাছ আকারের সাইজের ২টি, আলু, মাঝারি আকারের ২টি, টোস্টের গুঁড়ো কাপ, পেঁয়াজ, বেরেস্তা আধাকাপ, টমেটো সস এক কাপ, পনির গুঁড়ো আধা কাপ, লেমন রাইন্ড চা চামচ, লেবুর রস টেবিল চামচ, সিরকা টেবিল চামচ, কাঁচামরিচ বাটা চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো চা চামচ, সয়াবিন তেল টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, মাখন টেবিল চামচ
প্রণালি: ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে পেটের মাথার ময়লা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে।
মাথার সঙ্গে মাছের কাঁটা রেখে ছুরি দিয়ে দুই পিঠের মাছ সাবধানে তুলে নিতে হবে, যেন মাছের কাঁটা না কাটে।
কাঁটাসহ মাছের মাথা বড় হাঁড়িতে নিয়ে লবণ, সিরকা অল্প পানি দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে গেলে নামাতে হবে।
অল্প পানি, লেবুর রস লবণ দিয়ে মাছ সেদ্ধ করে কাঁটা বেছে টেবিল চামচ মাখন দিয়ে ভাজতে হবে।
আলু সেদ্ধ করে চটকিয়ে টেবিল চামচ মাখন দিয়ে ভাজতে হবে।
টেবিল চামচ তেল গরম করে টোস্টের গুঁড়ো অল্প ভেজে নিতে হবে। টেবিল চামচ বেরেস্তা গুঁড়ো করে টোস্টের গুঁড়োর সঙ্গে মেলাতে হবে।
এবার মাছের কিমা, সেদ্ধ আলু, বাকি বেরেস্তা, কাঁচামরিচ বাটা, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, বেরেস্তা, লেমন রাইন্ড, টেবিল চামচ টমেটো সস, পনির গুঁড়ো, লবণ এবং টেবিল চামচ টোস্টের গুঁড়ো এক সঙ্গে মাখাতে হবে।
বেকিং ট্রেতে ফয়েল সিট বিছিয়ে কাঁটাসহ মাছের মাথা ফয়েল সিটের ওপর রাখতে হবে। পরে মাছের মিশ্রণ কাঁটার ওপর ইলিশ মাছের আকারে চেপে চেপে বসিয়ে টোস্টের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে। সাবধানে উল্টিয়ে মাছের পিঠে মাছের মিশ্রণে চেপে চেপে বসাতে হবে। মাছের গায়ে টমেটো সস লাগিয়ে টোস্টের গুঁড়ো দিয়ে সমান করে চেপে দিন। এরপর চামচ দিয়ে মাছের ওপর আঁশের মতো দাগ কেটে প্রিহিটেড ওভেনে ১৮০০ সে. তাপে ২৫-৩০ মিনিট বেক করতে হবে।
ইলিশ রোস্ট, পোলাও, ভুনা খিচুড়ি, পরোটা অথবা সালাদের সঙ্গে পরিবেশন করা যায়

বেকড হিলসা


উপকরণ: বড় ইলিশ মাছ ১টি, ভিনেগার টেবিল চামচ, ফিশ সস টেবিল চামচ, ওয়েস্টার সস টেবিল চামচ, টমেটো সস টেবিল চামচ, শুকনা মরিচ টেলে গুঁড়ো করে চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ সামান্য, তেল টেবিল চামচ। মাখন টেবিল চামচ, ডিম ১টি, ব্রেড ক্র্যাম্ব কাপ
প্রণালি: মাছের আঁশ ছাড়িয়ে মাথা কেটে ধুয়ে পানি ঝরিয়ে দুই পিঠের মাছ মাঝের কাঁটা থেকে ছুরি দিয়ে আস্ত ছাড়িয়ে নিতে হবে।
ভিনেগার, ফিশ সস, ওয়েস্টার সস, টেবিল চামচ টমেটো সস, টেবিল চামচ তেল, মরিচগুঁড়ো এক সঙ্গে মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে দুই ঘণ্টা রেখে দিতে হবে।
মাছ অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে ১৮০০ সে. তাপে ২৫-৩০ মিনিট বেক করে ওভেন থেকে বের করে স্মোকড হিলসার মতো কাঁটা বেছে নিতে হবে।
এবার মাছের গায়ে বাকি টমেটো সস, লবণ, গোলমরিচের গুঁড়ো লাগিয়ে আধাঘণ্টা ফ্রিজে রাখতে হবে।
ডিম ফেটিয়ে মাছ ডিমে ডুবিয়ে টোস্টার গুঁড়োয় গড়িয়ে ওভেন প্রুফ ডিশে রেখে টেবিল চামচ তেলের সঙ্গে মাখন গরম করে মাছে ওপর ঢেলে দিয়ে প্রি হিটেড ওভেনে ১৮০০ সে. তাপে ২৫ থেকে ৩০ মিনিট বেক করতে হবে

ইলিশ মাছের মুড়িঘণ্ট


[আটজনের জন্য পরিবেশন]
উপকরণ: ইলিশ মাছের মাথা ১টি, ভাজা মুগডাল ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি কাপ, আদা বাটা চা-চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ (ফালি) -৬টি, পেঁয়াজ বেরেস্তা টেবিল-চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, ঘি টেবিল-চামচ
প্রণালি: মাছের মাথা কেটে টুকরো করে পরিষ্কার করে নিন। লবণ, হলুদ মরিচের গুঁড়া মেখে ভেজে রাখুন। সসপ্যানে তেল দিন, একে একে সব মসলা সামান্য পানি দিয়ে কষান। কষানো হলে মুগডাল দিন। একটু কষিয়ে পরিমাণমতো গরম পানি দিন এবং মাঝেমধ্যে নেড়ে দিন। ডাল সেদ্ধ ঘন হলে মাছের মাথা দিন। একটু নেড়ে ভাজা জিরার গুঁড়া পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় ঘি দিয়ে পরিবেশন করুন