Showing posts with label আচার. Show all posts
Showing posts with label আচার. Show all posts

লেবুর আচার



উপকরণঃ লেবু ২০টি ধুয়ে নরম কাপড়ে মুছে নিতে হবে। লবণ ২ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া ৩ টেবিল চামচ (টেলে গুঁড়া করা), মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল ২ কাপ।


প্রণালীঃ লেবু লম্বায় ৮ টুকরা করে কেটে বড় বোলে নিয়ে ওপরে লবণ ছড়িয়ে রাখতে হবে। এবার পাঁচফোড়ন, মরিচ ও হলুদ দিয়ে লেবু মাখিয়ে (তেলসহ) পাতলা কাপড় দিয়ে ঢেকে ১০/১২ দিন রোদ লাগাতে হবে। লেবু নরম হলে বোতলে ভরে রাখতে হবে।

তেঁতুলের টক মিষ্টি আচার


তেঁতুলের টক মিষ্টি আচার


উপকরণ: তেঁতুল-২ কেজি, আখের গুড় দেড় কেজি, হলুদ গুড়া-২ চা চামচ, মরিচ গুঁড়া-২ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া-৩ টেবিল চামচ, সরিষার তেল-২ কাপ, লবণ-স্বাদমতো।
প্রণালি: তেঁতুলের ক্বাথ বের করে ছেকে নিন। এবার তাতে লবণ ও হলুদ মিশিয়ে ছড়ানো বড় পাত্রে ঢেলে কড়া রোদে পানি শুকিয়ে নিন।
এবার এতে গুড় মেশান এবং আবার রোদে শুকাতে দিন। মরিচ গুঁড়া ও পাঁচফোড়ন গুঁড়া মেশান ধীরে ধীরে। প্রতিদিন ১ টেবিল চামচ সরিষার তেল দিন ওই মিশ্রণে এবং রোদে শুকান। তেঁতুলের পানি শুকিয়ে আঠা হয়ে এলে পাত্রে তুলে সংরক্ষণ করুন।

আচার সবজি


আচার সবজি


উপকরণ: ফুলকপি, গাজর, লাউ, পেঁপে, বেগুন, কুমড়া, শিম এবং শীতের পছন্দমতো সবজি মিলে ৫০০ গ্রাম। আদা, রসুন ও সরিষাবাটা ১ চা-চামচ করে। তেঁতুল গোলা ১ টেবিল-চামচ। চিনি ১ চা-চামচ। সরিষার তেল আধা কাপ। মরিচ ও হলুদের গুঁড়া সামান্য। মেথি ও চাটমসলার গুঁড়া ১ চা-চামচ করে। হিং ১ চা-চামচ। রসুন ও আদা কুচি ১ চা-চামচ। শুকনা মরিচ ৩টি। একটু বড় করে কাটা পেঁয়াজের কুচি ১ কাপ। যেকোনো আচার ১ টেবিল-চামচ। ধনেপাতা ও কাঁচা মরিচ স্বাদমতো। লবণ স্বাদমতো।
প্রণালি: অর্ধেক তেল গরম করে পেঁয়াজ ভেজে হিং দিয়ে সব বাটা মসলা একটু পানি দিয়ে কষাতে হবে। সবজি দিয়ে হালকা আঁচে সেদ্ধ করতে হবে। তেঁতুল, চিনি, আচার, মেথি ও চাটমসলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ওপরে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে দমে রাখতে হবে। এখন বাকি তেলে রসুন ও আদার কুচি, শুকনা মরিচের কুচি ভেজে সবজির ওপর ঢেলে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে