Showing posts with label পুডিং. Show all posts

ইফতারে মিষ্টি মুখ করুন ফ্রেন্চ ডেজার্ট ক্রিম ব্রুলে দিয়ে

যা লাগবে

৩০০ মিলি থিক ক্রিম
২ টেবিল চামিচ ভেনিলা এসেন্স
১ কাপ চিনি
৬ টা ডিমের কুসুম

প্রথমে একটা বাটিতে ১ কাপ চিনি আর ডিমের কুসুম দিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিন.এবার এই মিশ্রন টা তে ক্রিম আর ভেনিলা এসেন্স দিয়ে ভালো ভাবে মিশান.

এবার এই মিশ্রন তা ছোট বাটিতে ঢেলে নিন. এই বাটিগুলা কে ভাপে দিয়ে রান্না করুন ৪০ থেকে ৪৫ মিনিট.একদম পুডিং যেভাবে করি সেভাবে .আমি চুলায় ভাপে করেছি.

৪০ -৪৫ মিনিট পর এটা নামিয়ে ফ্রিজে রেখে দিন মিনিমাম ২ ঘন্টা

খাবার আগে উপরে চিনি ছিটিয়ে ওভেন এ গ্রিল করে নিলে উপরের ক্রাস্ট করে নিন.এটা গরম কিনবা ঠান্ডা পরিবেশন করতে পারেন.

ক্যারামেল পুডিং

যা লাগবে, 
দুধ আধা লিটার, ডিম চারটি, চিনি ১০০ গ্রাম, কর্ণ ফ্লাওয়ার এক টেবিল চামচ, লবন সামান্য, এলাচ দুইটি, দারুচিনি এক টুকরো 

প্রণালী: প্রথমে দুধ জ্বালিয়ে ঘন করে নিন ডিম দিয়ে ভালো করে বিট করুন এবার চিনি কর্ণফ্লাওয়ারসহ সব উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটে নিন মিশ্রণ থেকে এবার এলাচ এবং দারুচিনি তুলে ফেলুন 

তৈরি: একটি ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন যতক্ষণ চিনি বাদামী রঙ না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ক্যারামেল লাগান এবার ক্যারামেল শক্ত হয়ে গেলে পুডিং এর মিশ্রণ ঢেলে মুখ বন্ধ করে প্রেসার কুকারে পরিমানমতো পানি দিয়ে ১০ টি সিটি দিন বক্সটি বের করে দেখুন পুডিংটি ঠিকমতো হয়েছে কিনা নরম মনে হলে আরও দুটি সিটি দিন 

তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পুডিং ঠান্ডা করে পরিবেশন করুন 

মিনি পুডিং

উপকরণ: ডিম ৫টা, গুঁড়া দুধ কাপ, চিনি কাপ, পানি কাপ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, হলুদ রং সামান্য
প্রণালী: ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। পুডিং জমানোর জন্য ছোট ছোট ছাঁচে ক্যারামেল করে নিন। এরপর ঠান্ডা করে তাতে ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে ভাপে পুডিং জমিয়ে নিন। চুলায় হাঁড়িতে পানি দিয়ে তার মধ্যে পুডিংয়ের পাত্র রেখে ভাপ দিতে পারেন। এক ঘণ্টা লাগবে বড় পাত্রে, ছোট পাত্রে ৩০-৪০ মিনিট। ফ্রিজে ঠান্ডা করে নিয়ে সার্ভিং ডিশে উল্টে নিতে হবে। সাজিয়ে পরিবেশন করুন। যেকোনো দাওয়াতে এই পুডিং অতিথির মন জয় করবে

ক্রিম পুডিং

ক্রিম পুডিং

উপকরণ: ঘন দুধ ২ কাপ, চিনি ১ কাপ, মুরগির ডিম ৪টি, এলাচ গুঁড়ো ২টি, ক্রিম ২ টেবিল-চামচ।

প্রণালি: ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করে নিতে হবে। ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়ো ও ক্রিম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। চিনি দিয়ে ক্যারামেল করা পাত্রে মিশ্রণটি ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে ভাপে সেদ্ধ অথবা প্রেসার কুকারে পানি দিয়ে ১৫-২০ মিনিট ভাপে রাখতে হবে। পুডিং নিজে থেকে ঠান্ডা হতে দিতে হবে। ছুরি দিয়ে ছাঁচের চারপাশে ঘুরিয়ে কেটে নিতে হবে। প্লেট ছাঁচের মুখে চেপে ধরে উল্টে দিতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা হলে পরিবেশন করা যায় মজাদার ক্রিম পুডিং।