Showing posts with label কেক. Show all posts
Showing posts with label কেক. Show all posts

অরেঞ্জ কেক

অরেঞ্জ কেক


উপকরণঃ
1.       মাখন১৫০ গ্রাম
2.       চিনি১৫০ গ্রাম
3.      ডিম৩টে
4.       ময়দা২০০ গ্রাম
5.      চিমটে লবন
6.       বেকিং পাউডারদেড় চা চামচ
7.      কমলালেবু১টার রস
8.      সামান্য কমলালেবুর খোসা কোরানো দিতে পারেন ইচ্ছে হলে

প্রণালীঃ
1.       মাখন চিনি ভাল করে মেশান
2.       মেশাতে মেশাতে যখন সাদা এবং হালকা হয়ে যাবে তখন বুঝবেন  যে ফেটানো হয়েছে
3.      ডিম ৩টে হালকা করে ফেটিয়ে রাখবেন
4.       এবারে ফেটানো ডিমটা অল্প অল্প করে মাখন- চিনির মিশ্রণে মেশান
5.      ময়দা, নুন, বেকিং পাউডার একসঙ্গে মেশান ময়দাটা মেশান হয়ে গেলে  কমলালেবুর রসটা মেশান
6.       ইঞ্চি কেকের টিনে মাখন অথবা মার্জারিন মাখিয়ে মিশ্রণটি তাতে ঢেলে  দিন
7.      এবারে এক ঘন্টার মতো বেক করুন
8.      খুব গরম ওভেনে দেবেন না