Showing posts with label নুডলস. Show all posts
Showing posts with label নুডলস. Show all posts

এগ নুডলস


ময়দা
২ কাপ
ডিম
১টি
লবণ
১ চা. চা.
এ্যারারুট
/ কাপ
১। ময়দায় লবণ মিশিয়ে ডিম ও / কাপ পানি দিয়ে মথ। খামির নরম হলে অল্প এ্যারারুট দিয়ে মথ। খামির ৩-৪ ভাগ কর। পিঁড়িতে এ্যারারুট ছিটিয়ে একভাগ খামির বেল। বেলনি দিয়ে চেপে টেনে টেনে যতদূর সম্ভব খামির বড় কর। খামিরের উপরে অল্প এ্যারারুট ছিটিয়ে হাত দিয়ে সমান করে মাখাও। খামির মুড়ে একটি রোল কর।
২। ধারাল ছুরি দিয়ে খামির ২ মি. মি. পুরু করে পোঁচ দিয়ে কাট। কেটে কেটে এ্যারারুটের মধ্যে রাখবে। সব খামির কাটা হলে নুডলসের প্যাঁচ খুলে এ্যারারুট মিশিয়ে রাখ।
৩। হাঁড়িতে পানি ফুটাও। ঝাঁঝরিতে নুডলস নিয়ে ফুটানো পানিতে ভাপা পিঠার মত ঢেলে ১৫-২০ মিনিট ভাপে সিদ্ধ কর। সিদ্ধ হলে নুডলস শুকিয়ে রাখতে পার। অথবা সঙ্গে সঙ্গে চাওমিন, চপস্যুয়ে ইত্যাদি রান্না করতে পার।



ফ্রাইড নুডলস উইত বিফ


গরুর মাংস
৩০০ গ্রাম
লিক
১৫০ গ্রাম
সয়াসস
২টে. চা.
গাজর
১৫০ গ্রাম
নুডলস
২৫ গ্রাম
মরিচ, গুঁড়া
/২ চা. চা
সয়াবিন তেল
৫টে. চা.
আদা, গুঁড়া
/২ চা. চা

১। মাংস ছোট ছোট স্লাইস কর। ২টে. চামচ সয়াসসে ৩০ মিনিট ভিজিয়ে রাখ।মাঝে মাঝে মাংস উল্টে দেবে।
২। সসপ্যানে লবণ দিয়ে পানি ফুটাও। নুডলস দিয়ে ৩-৪ মিনিট ফুটাও। ঝাঁঝরিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধোও। পানি ঝরাও। ১টে. চামচ তেল মিশিয়ে এমনভাবে রাখ যেন গরম থাকে।
৩। লিক ৩ সে.মি. লম্বা করে কাট। গাজর লিকের মত টুকরা কর।
৪। কড়াইয়ে ২টে. চামচ তেল গরম কর। সয়াসস থেকে মাংস তুলে তেলে দাও। লবণ দাও। নেড়ে নেড়ে ভাজ। পানি শুকালে লিক, গাজর ও লবণ দিয়ে ৪ মিনিট নেড়ে নেড়ে ভাজ। যে সসে মাংস ভিজান হয়েছিল সেই সয়াসস দিয়ে নেড়ে নামাও। সঙ্গে সঙ্গে গরম বাটিতে ঢাল।
৫। কড়াই পরিষ্কার করে বাকি তেল গরম কর। নুডলস দিয়ে ১০ মিনিট ভাজ। লবণ, মরিচ ও আদা একসাথে মিশিয়ে দাও। আরও ১ মিনিট ভাজ।

৬। ডিমের মাঝে নুডলস দিয়ে চারপাশে মাংস, সবজি দয়ে সাজিয়ে পরিবেশন কর।